প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬

প্রবাসীদের সঠিক ঠিকানা শনাক্ত করা না যাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট দেশে ফিরে এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

তিনি জানান, মালয়েশিয়া থেকে প্রায় ৪ হাজার এবং ইতালি থেকে আনুমানিক ১ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে। নির্ভুল ঠিকানার অভাবে এসব ব্যালট সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব তথ্য তুলে ধরেন।

এ সময় নির্বাচন কমিশনার আরও বলেন, পোস্টাল ব্যালটে জালিয়াতি বা একজনের ভোট অন্য কেউ দেওয়ার আশঙ্কা নেই। ফেইস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের ফলে ভোট প্রদানের ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করা হচ্ছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ব্যালট নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের গুজবে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা