প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন কমিশনের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা বিএনপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬

নির্বাচন কমিশনের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) পূর্ণ আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, কমিশন তাদের দায়িত্ব ও দক্ষতা দিয়ে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচন পরিচালনা করবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা কমিশনের দায়িত্ব, আর সে দায়িত্ব পালনে কমিশন সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা