প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬

রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। সড়কে লিথিয়াম ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধ করে রাখেন চালকরা। এতে কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল থেকেই অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম জানান, ব্যাটারিচালিত রিকশাচালকরা একটি দাবিকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছেন। এর ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেল নির্মাণকাজ চলমান থাকায় এমনিতেই চাপ রয়েছে, তার ওপর অবরোধে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা