সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারমূল্য বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান অর্জন করেছে এপেক্স ট্যানারি লিমিটেড।
ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এই দর বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটি দিনের সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানির তালিকায় প্রথম স্থানে উঠে আসে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। এছাড়া প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৯ দশমিক ৮৫ শতাংশ দর বৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রহিমা ফুড কর্পোরেশন, কর্নফুলী ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।