প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাকি ৩২ আসন নিয়ে ইসলামী আন্দোলন যা করবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা থাকবে না, সেসব এলাকায় ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ, যোগ্য ও জনসমর্থিত প্রার্থীদের আলোচনার ভিত্তিতে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতা ও আদর্শগত সমন্বয়ের আলোকে দলটি ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে।

অবশিষ্ট ৩২টি আসনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অবস্থান হলো—ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যারা সৎ, দক্ষ এবং জনগণের প্রতি দায়বদ্ধ, তাদেরকেই সমর্থন জানানো হবে। আগামী ২০ জানুয়ারির পর নির্বাচনী প্রচারণা শুরু হলে আলোচনার মাধ্যমে এসব আসনে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সময় ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে দলীয় অবস্থান স্পষ্ট করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা