প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে বাজারে ইতিবাচক ধারা দেখা গেছে।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯২ পয়েন্টে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট মিলিয়ে মোট লেনদেন হয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৬টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির শেয়ারদর।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকায় রয়েছে— ক্রিস্টাল ইনস্যুরেন্স, প্যারামাউন্ট, মেঘনা ইনস্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, প্রগতি ইনস্যুরেন্স, এসিআই ও সেন্ট্রাল ইনস্যুরেন্স।

এর আগে লেনদেন শুরুর প্রথম কয়েক মিনিটেই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স ১০ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ৯ পয়েন্ট যোগ করে। পরবর্তীতে এই ধারা অব্যাহত থাকায় সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৮৪ পয়েন্টে পৌঁছায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা