প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসি ভবনের সামনে জড়ো হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬

নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাওয়ের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ইসি কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন তারা।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন ইউনিট থেকে আসা ছাত্রদল নেতাকর্মীরা একে একে সেখানে উপস্থিত হন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে কর্মসূচি এলাকায় অবস্থান করতে দেখা গেছে।

কর্মসূচিকে ঘিরে নির্বাচন কমিশন ভবন ও আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা