প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা: আমি যদি না বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬

ম্যাজিস্ট্রেটকে আঙ্গুল উঁচিয়ে হুমকি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।  শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কথা জানালে তার দিকে তেড়ে যান রুমিন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ম্যাজিস্ট্রেটের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উচ্চবাচ্য করেন। এসময় রুমিন ফারহানাও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন,  আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না বলে

ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্যে করে রুমিন ফারহানা বলেন, ‘আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না। সব জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আপনি পারলে থামিয়ে দেন। আজকে আমি ভদ্রতার সাথে বলছি, নেক্সট টাইমে আমি ভদ্রতা করব না।এ সময় তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, ‘আপনাদের এরকম দেখায়’। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আপনাকে আঙুল তোলে বলে গেলাম, আপনি শুনছেন। ভবিষ্যতে আমি শুনব না। আমি যদি না বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। শেখ হাসিনার সময়, আপনি এখন যাদের কথায় চলতেছেন, তারা কানে ধরে… ওখানে থাকত। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা