প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।

শনিবার সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে নির্বাচনি আপিল শুনানি ও চলমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরা হয়।

আসিফ মাহমুদ বলেন, এনসিপি এই ইস্যুতে আইনি লড়াই অব্যাহত রাখবে। পাশাপাশি রাজপথসহ সব গণতান্ত্রিক উপায়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট আসনগুলোতে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা