প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতে যোগ দিলেন শাইখুল হাদীস মুফতী আলী হাসান উসামা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হয়েছেন শাইখুল হাদীস আল্লামা মুফতী আলী হাসান উসামা। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে অন্তর্ভুক্ত হন।

বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী বিষয়টি নিশ্চিত করেছেন। যোগদান অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুফতি নুরুজ্জামান নোমানী বলেন, দীর্ঘ দুই বছরের প্রচেষ্টা ও দাওয়াতি কাজের পর শাইখুল হাদীস আল্লামা মুফতী আলী হাসান উসামা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ তায়ালা এই মেহনত কবুল করবেন এবং ভবিষ্যতে দ্বীনি ও সাংগঠনিক কাজে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা