প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন এনসিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬

নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে সাম্প্রতিক নির্বাচনি আপিল শুনানির সিদ্ধান্তসহ চলমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

দলটি জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত বিভিন্ন বিষয় এবং দলীয় অবস্থান সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা