ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোট ২৫৩টি সংসদীয় আসনে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ঘোষিত তালিকা অনুযায়ী, জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে নির্বাচন করবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জোটভুক্ত দলগুলোর জন্য নির্ধারিত আসনসংখ্যা তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এনসিপির জন্য ৩০টি আসনের ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত ২৭টি আসনের বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছে। এর মধ্যে রয়েছে পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১ ও মুন্সিগঞ্জ-২।
ঢাকা মহানগরীর আওতায় এনসিপির প্রার্থীরা নির্বাচন করবেন ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯ ও ঢাকা-২০ আসনে। এছাড়া গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-৪, নোয়াখালী-২ ও ৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান এবং নারায়ণগঞ্জ-৪ আসনও এনসিপির বরাদ্দ তালিকায় রয়েছে।
জোট সূত্র জানায়, বাকি আসনগুলোর নাম ও প্রার্থীদের তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।