প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে সুহৃয় ইন্ডাস্ট্রিজ লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৭ দশমিক ৩২ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ০১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের শেয়ারদর ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, বিডি থাই অ্যালুমিনিয়াম, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস এবং ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা