প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএনই সূত্রমতে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কোম্পানিটির ১৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, মালেক স্পিনিং মিলস পিএলসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসিআই, লাভেলো এবং খান ব্রাদার্স।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা