প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাতপাখার সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব নিয়েছেন মামুনুল হক: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬

জামায়াতসহ ১০ দলের জরুরি বৈঠক শেষ করেছেন জোটের নেতারা।ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই এই বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান।

রাশেদ প্রধান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি চরমোনাই পীর ও তাদের অনুসারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠক থেকে বের হয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি বলেন, আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছে এটা বলব না, আবার বের হয়ে গেছে এটাও বলব না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা