প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানে হত্যা বন্ধের আশ্বাস পেয়েছি: ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধ পরিস্থিতিতে নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প—ইরানের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬

ইরানে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে বলে আশ্বাস পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের দাবি, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ইরানের ভেতর থেকেই গুরুত্বপূর্ণ সূত্র থেকে এমনটা জানতে পেয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান ইস্যুতে এসব মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি জানান, পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তার ওপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই।এর আগে, সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জোরালো আশঙ্কা তৈরি হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স দাবি করে, ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা