প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত দুই কিশোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬

রাজবাড়ী জেলার পাংশায় ট্রাকের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ।তারা যথাক্রমে সজিব প্রামাণিক (১৭) ও মিরাজ শেখ (১৬) ।বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব পাংশা কুড়াপাড়ার সাইদুলের ছেলে এবং মিরাজ একই এলাকার ইব্রাহিমের ছেলে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই মোটরসাইকেল আরোহী বিশ্বাসপাড়া এলাকার শাখা সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা