প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি থেকে বহিষ্কৃত হলেন এসএ সিদ্দিক সাজু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদীয় আসন ঢাকা-১৪ (শাহআলী-দারুসসালাম-গাবতলী-আমিনবাজার) এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণা চালানোর কারণে বিএনপি তার নির্বাহী কমিটির সদস্য এসএ সিদ্দিক সাজুকে দল থেকে বহিষ্কার করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশ অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এসএ সিদ্দিক সাজুকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা