প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’ কারণ জানালেন ইসি 

সারা দেশে শুরু প্রতীক বরাদ্দ নির্বাচনে মাঠে ১ হাজার ৯৬৭ প্রার্থী swadesh bangla
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজে পড়ে যাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ব্যাখ্যা দিয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব বলেন, “ইট ইজ এ মিস, বিস্তারিত বলতে পারছি না। কারণ ছাপার দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে তথ্য না নিয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে যতটুকু জানা আছে, সরকারিভাবে প্রকাশিত গেজেটের ক্রম অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।”

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকটি উদ্দেশ্যমূলকভাবে ব্যালটের মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে দেখা যায় না। দলের পক্ষ থেকে এখনও পাঠানো হয়নি এমন ব্যালট সংশোধনের দাবি জানিয়েছে।

ব্যালট পুনরায় ছাপা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, “এ বিষয়ে এখনই মন্তব্য করা যাবে না। কমিশনের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বাহরাইনে প্রবাসীদের জন্য পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট একসঙ্গে থাকা এবং ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে সচিব বলেন, “আমরা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পাঠাচ্ছি। বাহরাইনে ১৬০টি ব্যালট একটি বক্সে পাঠানো হয়েছিল, যেখান থেকে প্রবাসীরা সংগ্রহ করবেন। ব্যালট হাতে পেয়ে প্রবাসীরা আনন্দিত হয়ে ভিডিও করেছেন, তবে এটি ঠিক হয়নি। বিষয়টি তদন্তাধীন।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা