প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বন্দি বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা দিয়েছেন। এই পদক্ষেপ দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের প্রতিফলন বলে বিবেচিত হচ্ছে।

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এই ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে। প্রতি বছর প্রধান জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকরা বিভিন্ন দেশের দণ্ডিত নাগরিকদের এই ধরনের রাজকীয় ক্ষমা প্রদান করে থাকেন।

ক্ষমার মূল লক্ষ্য হলো—ক্ষমাশীলতা বৃদ্ধি, সমাজে পুনর্মিলন ও পারিবারিক সংযোগকে উৎসাহিত করা। এতে বন্দিরা তাদের জীবন পুনর্গঠন এবং পরিবার ও সমাজে ফিরে আসার সুযোগ পান। ২০২৫ সালের শেষের দিকে এই কর্মসূচির আওতায় বিপুল সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস বা ইদ আল ইতিহাদ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়। এই দিনটি ১৯৭১ সালে দেশটি এক পতাকার অধীনে ঐতিহাসিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার স্মরণে উদযাপিত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা