প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদি হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে গ্রাফিতিতে সোচ্চার ‘বই দৃশ্য’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে লক্ষ্মীপুরে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বই দৃশ্য’। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে শহরের পিটিআই সংলগ্ন দেয়ালে গ্রাফিতির মাধ্যমে তারা এই প্রতিবাদ জানান।

নীরবতার পরিবর্তে রঙ ও চিত্রভাষায় সংগঠনের সদস্যরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। দেয়ালে উঠে আসে— “Justice For Hadi”, “আমরা সবাই হাদি হব, গুলির বুকে কথা কব”, *“কালচারাল ফ্যাসিজম নিপাত যাক”*সহ বিভিন্ন প্রতিবাদী বার্তা।

গ্রাফিতিগুলোতে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়। প্রতীকী চিত্র, লেখনী ও রঙের সমন্বয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার জোরালো আহ্বান জানানো হয় সাধারণ মানুষের পক্ষ থেকে।

এই কর্মসূচিতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা জানান, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক প্রতিবাদ অব্যাহত থাকবে।

কর্মসূচি চলাকালে পিটিআই এলাকার পথচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই থেমে দাঁড়িয়ে গ্রাফিতির বার্তা পড়েন এবং ন্যায়বিচারের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা