সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দিক থেকে শীর্ষ অবস্থানে উঠে এসেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)।
ডিএসই সূত্রে জানা যায়, দিনভর লেনদেনে এসিআইয়ের শেয়ার কেনাবেচার পরিমাণ দাঁড়ায় ১৩ কোটি ৮৭ লাখ টাকা, যা দিয়ে প্রতিষ্ঠানটি দিনের সর্বোচ্চ লেনদেনকারী কোম্পানির তালিকায় প্রথম স্থান অধিকার করে।
এদিন লেনদেনের পরিমাণের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১০ কোটি ২৬ লাখ টাকা। এছাড়া প্রায় ৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।
ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ডোমিনেজ স্টিল, সায়হাম টেক্সটাইল, বিডি থাই ফুড, খান ব্রাদার্স, মেঘনা ইন্স্যুরেন্স ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।