প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আসন সমঝোতা নিয়ে আজ যৌথ সংবাদ সম্মেলন করবেন জামায়াতসহ ১১ দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে আজ বুধবার (১৪ জানুয়ারি) যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দল।

১১ দলীয় আন্দোলনের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) বিকাল ৪টা ৩০ মিনিটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি ও রাজনৈতিক সমঝোতা সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক বৈঠকে বসে আসন সমঝোতা সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা