প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-২ আসনের জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

আইনি প্রক্রিয়া শেষে ঢাকা-২ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক। নির্বাচন কমিশনে করা আপিলের পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এদিন নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিনে আব্দুল হকের আবেদন পর্যালোচনা করা হয়। উপস্থাপিত নথিপত্র যাচাই ও শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা অনুমোদন দেয়, ফলে নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা থাকল না।

এর আগে গত ৩ জানুয়ারি প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে তার মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াত প্রার্থী আব্দুল হক।

প্রায় ৪ লাখ ১৯ হাজার ভোটার অধ্যুষিত ঢাকা-২ আসনে এখন তিনজন প্রধান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

মনোনয়ন ফিরে পাওয়ায় ঢাকা-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন গতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা