প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বকশীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি-২)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বকশীগঞ্জ উপজেলার বালুরচর এলাকা থেকে ২৪ বস্তা প্রসাধনী পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাধবপুর জলঙ্গা এলাকার আবু সাঈদ (৩৫) ও সুজন মিয়া (২৮)।ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য চোরাচালান করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে উপজেলার বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি অটোরিকশায় ২৪ বস্তা প্রসাধনী পাওয়া গেলে পণ্য গুলো জব্দ করা হয়। এসময় পণ্য গুলো বহনের দায়ে আবু সাঈদ ও সুজন মিয়াকে আটক করা হয়।দুপুরে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার আরও জানান, চোরাচালান, মাদক, জুয়া ও অপরাধ দমনে ডিবি-২ এর অভিযান অব্যাহত থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা