প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরিষাবাড়ী পরিবারের উপর অভিমান করে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ীতে রাশেদা খাতুন (১৬) নামে এক মাদরাসা ছাত্রী পরিবারের উপর অভিমান করে আত্মহত্যা করেছে । মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার পুঠিয়ারপাড়া মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করেছে।

নিহত রাশেদা খাতুন ওই গ্রামের আব্দুল হাকিম মেগুর মেয়ে। সে স্থানীয় দাসেরবাড়ী বালিকা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পরিবারের সদস্যরা নিজ ঘরের কাঠের ধর্নার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে সরিষাবাড়ী থানা পুলিশকে জানানো হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ঘটনায় এলাকায় শোকে মাতম চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা