প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরবৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির দৌড়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বেড়ে শতাংশের হিসাবে বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। এই দরবৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি দিনের সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় প্রথম স্থানে জায়গা করে নেয়।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ২২ শতাংশ। একই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, যার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ।

এছাড়া এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা