প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সক্রিয় লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে জানা যায়, দিনটিতে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ১৭ লাখ টাকা। এই লেনদেনের মাধ্যমেই শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে আসে স্কয়ার ফার্মা।

লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড, যার শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১১ কোটি ৩২ লাখ টাকা। আর প্রায় ১০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে তৃতীয় স্থানে অবস্থান করে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও ছিল সিটি ব্যাংক পিএলসি, ফাইন ফুডস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এসিআই, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা