প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে একটি কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, কাভার্ডভ্যানটি একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের ওপর বসে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা