প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শুনানির প্রথম ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি: ছয়টিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বেজমেন্ট–২ অডিটোরিয়ামে শুনানি শুরু হয় এবং প্রথম ৪৫ মিনিটে ১২টি আপিলের নিষ্পত্তি করা হয়েছে।

 

এই সময়ের মধ্যে ৬টি আবেদন মঞ্জুর করা হয়েছে, ৫টি বাতিল হয়েছে এবং একটি মামলায় আবেদনকারী উপস্থিত না থাকায় শুনানি হয়নি।

 

শুনানিতে বিভিন্ন আসনের প্রার্থীদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। জয়পুরহাট–১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন মন্ডলের মনোনয়ন বাতিল রাখা হয় দ্বৈত ভোটার তথ্যের অসামঞ্জস্যের কারণে। নড়াইল–১ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুবুর রহমান প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন পূরণ করতে না পারায় বাদ পড়েন।

পিরোজপুর–২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের মনোনয়ন ঋণখেলাপির কারণে বহাল রাখা হয়নি। সাতক্ষীরা–১ আসনে এস এম মুজিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয় ভোটার তালিকায় ভুয়া স্বাক্ষর পাওয়ায়। জামালপুর–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হোসনেয়ার বেগমের আবেদন নামঞ্জুর করা হয় প্রয়োজনীয় ভোটার স্বাক্ষর না থাকায়।

 

এ ছাড়া কুমিল্লা–৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনিরুজ্জামান নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় তার আপিলের শুনানি হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা