প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসিতে চতুর্থ দিনের মতো আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর চতুর্থ দিনের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই কার্যক্রম শুরু হয়।

 

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ আপিল নম্বর ২১১ থেকে ২৮০ পর্যন্ত মোট ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এই কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

 

এর আগে প্রথম তিন দিনে মোট ২১০ জনের আপিলের শুনানি হয়। এর মধ্যে প্রথম দিনে ৫২টি, দ্বিতীয় দিনে ৫৭টি এবং তৃতীয় দিনে ৪০টি আবেদন মঞ্জুর করা হয়েছে।

 

সংশোধিত তফসিল অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তি করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা