কাউনিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিদিনের সংবাদ ও স্বদেশ বাংলা পত্রিকার কাউনিয়া উপজেলা প্রতিনিধি জহির রায়হানের পিতা ময়েন উদ্দিন (৯৫) আর নেই(ইন্না-লিল্লাহি —ওয়া ইন্না ইলাহি রাজেউন) তিনি রোববার রাত ১১.৫০ মিনিটে বার্ধক্য জনিত রোগে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।
মৃত্যু কালে স্ত্রী,৪ পুত্র ২ কন্যা, নাতি নাতনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে গাজীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে কাউনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ সহ সাংবাদিক সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোক ও সমবেদনা জানিয়েছেন।