প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন

সারা দেশে শুরু প্রতীক বরাদ্দ নির্বাচনে মাঠে ১ হাজার ৯৬৭ প্রার্থী swadesh bangla
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলগুলোর শুনানির তৃতীয় দিনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

 

শুনানি শেষে নির্বাচন কমিশন জানায়, এদিন ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ২৩ জনের আবেদন খারিজ করা হয়, পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে এবং একজন প্রার্থী নিজে থেকেই প্রার্থিতা প্রত্যাহার করেন।

 

মনোনয়ন ফিরে পাওয়ার পর অনেক প্রার্থী নির্বাচনী পরিবেশ ইতিবাচক বলে মন্তব্য করেন। তবে যাদের আবেদন বাতিল হয়েছে, তাদের কেউ কেউ রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

এর মধ্যে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। একই কারণে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৬৪৫টি আপিলের শুনানি ও নিষ্পত্তি আগামী ১৮ জানুয়ারির মধ্যেই শেষ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা