আজ ১১ জানুয়ারি ইসলামপুরের প্রবীণ বস্ত্র ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা মরহুম হাজী আব্দুল হাকিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী। তিনি ২০২২ সালের এই দিনে ইন্তেকাল করেন।
মরহুম হাজী আব্দুল হাকিম ইসলামপুর বস্ত্র ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তিনি আহসান মঞ্জিল সিটি করপোরেশন সুপার মার্কেটের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে ব্যবসায়িক অঙ্গনে বিশেষ অবদান রাখেন। মৃত্যুকালে তিনি ওই মার্কেটের দোকান মালিক সমিতির প্রথম সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন এক পুত্র ও চার কন্যার জনক। তার একমাত্র পুত্র মুহাম্মদ জাভেদ হাকিম। ব্যবসায়ী মহল ও শুভানুধ্যায়ীরা আজ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও স্মরণ অনুষ্ঠান পালন করছেন।