প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল চলতি মাসের মধ্যেই প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, এ লক্ষ্যে মূল্যায়ন কার্যক্রম জোরদার করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে সংশ্লিষ্টরা পূর্ণমাত্রায় কাজ শুরু করেছেন।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, তদন্তে প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

ডিপিই সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন করেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের জন্য আবেদন জমা পড়ে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি। পরীক্ষায় অংশগ্রহণকারী ও অনুপস্থিত পরীক্ষার্থীর সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা