প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৩ জেলার জন্য বড় দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশে দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি শ্রীলঙ্কা অতিক্রম করে দুর্বল হয়ে গেছে।

উপমহাদেশীয় উচ্চচাপের প্রভাব বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং পশ্চিমবঙ্গ এলাকায় দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

শৈত্যপ্রবাহ রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা এবং রংপুরের আট জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এ সময়ে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
চাই?

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা