প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

শনিবার (১০ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে চট্টগ্রামের বন্দর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজিয়ার রহমান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মৃত হোসেন আলীর ছেলে।

জিপিএইচ ইস্পাতের নিরাপত্তা প্রহরী এবং প্রত্যক্ষদর্শীদের খবর পেয়ে বন্দর থানার টহল টিম তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর তিনি মারা যান। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন।

স্থানীয়রা জানায়, বড়পুল, আগ্রাবাদ ও বারিকবিল্ডিং এলাকায় চোর-ছিনতাইকারী এবং গাম পার্টির উপদ্রব বেড়েছে। তারা দিনের বেলা এবং রাতে চলন্ত লরি থেকে স্ক্যারাপ চুরি করে, পথচারীদের কাছ থেকে ছিনতাই করে এবং কিশোরদের দিয়ে এই কার্যক্রম চালানো হয়। স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম কালবেলা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে যে ছুরিকাঘাত কোথায় ঘটেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা