প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রিয়াজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ রোববার (১১ জানুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিভাগীয় ইমাম সম্মেলনে গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণের বিষয় নিয়ে বক্তৃতা দেন। তিনি বলেন, গণভোটের সুবিধা ইমামদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে হবে, যা আগামীর বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে।

অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে নাগরিকরা একত্রিত হয়ে একটি ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করেছিলেন। তিনি উল্লেখ করেন, গত ৫৪ বছরের ইতিহাস এবং বিশেষ করে ২০০৯-২০২৪ পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছেন এবং এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গণভোটের মাধ্যমে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বরিশাল রেঞ্জ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার ইমামরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা