প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সেরা কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্য উৎপাদনের পাশাপাশি কোম্পানির সামগ্রিক ও আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতাসহ কর্পোরেট সুশাসন নিশ্চিত করছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি টানা ৫-বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা ৪-বার ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

রবিবার (১১ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।

এই সাফল্য উদযাপন উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে “সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট” শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে কেক কেটে টানা ৫-বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা ৪-বার ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ অর্জনের সাফল্য উদযাপন করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা