প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।আজ রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রমনা থানার ওসি জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে মাইক্রোবাসে আগুন লেগেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা