বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় অংশগ্রহণ করবেন। তার নির্বাচনী যাত্রা শুরু হবে সিলেট থেকে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর জানান, তারেক রহমান পুণ্যভূমি হিসেবে পরিচিত সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে প্রচারণার সূচনা করবেন। এরপর তিনি দেশের বিভিন্ন অঞ্চলে পথসভা ও জনসভায় অংশগ্রহণ করবেন।
গত শনিবার ঢাকায় এক হোটেলে তিনি জানিয়েছেন, বিএনপি তাদের পরিকল্পিত কার্যক্রম জনগণের সামনে উপস্থাপন করতে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি, এবং পরের দিন থেকে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবে।