সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদরের পতনে সবচেয়ে বেশি পিছিয়েছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। দিনশেষে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫০ পয়সা, অর্থাৎ ১০ দশমিক ৮৭ শতাংশ কমে যায়। এই দরহ্রাসের ফলে কোম্পানিটি পতনের তালিকায় প্রথম স্থানে উঠে আসে।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং, যার শেয়ারদর কমেছে ১০ দশমিক ৮৬ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর হ্রাস পেয়েছে ১০ শতাংশ।
এছাড়াও এদিন ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, খুলনা প্রিন্টিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।