প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খামেনির দেশত্যাগের খবর ভিত্তিহীন ও গুজব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশ ত্যাগ করছেন এমন গুঞ্জন সম্পর্কে স্পষ্ট অবস্থান নিয়েছে ইরানি দূতাবাস। তারা জানিয়েছে, এ ধরনের সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম সম্প্রতি দাবি করেছে যে, সরকারের বিরোধী বিক্ষোভ বেড়ে যাওয়ায় খামেনি তার পরিবারের প্রায় ২০ সদস্যকে নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন এবং সম্ভাব্য গন্তব্য হিসেবে মস্কো উল্লেখ করা হয়েছে।

তবে দূতাবাস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময়ও খামেনি দেশ ছাড়েননি। বিক্ষোভের কারণে দেশত্যাগের খবরও সম্পূর্ণ অসত্য। তারা এ ধরনের অপপ্রচারকে শত্রু রাষ্ট্রগুলোর প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।

এদিকে, সম্প্রতি ইরানের বিভিন্ন শহরে মূল্যস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। দোকানপাট বন্ধ ও স্বাভাবিক জীবন ব্যাহত হলেও, সরকারের সমর্থনে বড় সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। নাগরিকরা জানিয়েছেন, তারা অর্থনৈতিক সংস্কার চায় কিন্তু খামেনির বিরোধী নন।

স্থানীয় ইসলামি চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, খামেনি সম্প্রতি (৩ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি এখনও সক্রিয়ভাবে দেশের নেতৃত্ব দিচ্ছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা