প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নাগরিক ঐক্য প্রার্থী মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। কমিশন জানায়, মামলার নিষ্পত্তির কারণে তার আপিল মঞ্জুর করা হয়েছে।

এর আগে ২ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানিয়েছিলেন, মান্নার হলফনামায় কিছু অসংগতি ছিল। ফৌজদারি মামলার তথ্য না দেওয়া, এফিডেভিটে স্বাক্ষর সম্পাদনার একদিন পর হওয়া এবং সম্পদ বিবরণী দাখিল না করার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।

নির্বাচন কমিশনের বৈধ ঘোষণা অনুযায়ী, মান্না এখন বগুড়া-২ আসনে নির্বাচনী লড়াইয়ে পুনরায় অংশ নিতে পারবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা