প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশের ভেতরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে এক কিশোরী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণের সময় আফনান আরা (১২) নামের ওই কিশোরী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র সংঘর্ষ চলাকালে সীমান্ত অতিক্রম করে আসা গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা