প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আপিল শুনানিতে বৈধতা পেলেন জামায়াত প্রার্থী ডা. মো. আব্দুল মোবিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আব্দুল মোবিন আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন।রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে কমিশন তার জমা দেওয়া মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত একটি ত্রুটির কারণে ডা. মো. আব্দুল মোবিনের মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিলে অনুকূলে রায় পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. মো. আব্দুল মোবিন বলেন, “আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন। মতলবের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ মতলব গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে প্রাথমিক যাচাই-বাছাইয়ে মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে কয়েকজন প্রার্থী আপিল করলে নির্বাচন কমিশন শুনানি শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত দেয়। ডা. মো. আব্দুল মোবিনের প্রার্থিতা পুনর্বহাল হওয়ায় এই আসনের নির্বাচনী প্রতিযোগিতায় নতুন গতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা