প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ড. ফয়জুল হককে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ড. ফয়জুল হককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রেজওয়ানা আফরিন এই নোটিশ প্রদান করেন।

নোটিশে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার সময় ড. ফয়জুল হক ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রদর্শক বক্তব্য প্রদান করেছেন এবং ধর্মকে ভোট প্রার্থনায় ব্যবহার করেছেন। এছাড়া নির্ধারিত সময়ের আগেই প্রচারণা চালানোর বিষয়টিও আচরণবিধি লঙ্ঘনের অন্তর্ভুক্ত।

কমিটির হাতে থাকা তথ্য, সংবাদ ও সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ৭ জানুয়ারি রাজাপুর উপজেলায় এক উঠান বৈঠকে ড. ফয়জুল হক এমন বক্তব্য দেন যা ধর্মীয় অনুভূতির অপব্যবহার হিসেবে ধরা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৫(ক), ১৬(ঙ) ও ১৮ লঙ্ঘিত হয়েছে। ১২ জানুয়ারি তিনি সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেবেন।

ড. ফয়জুল হক বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব প্রদান করব।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা