প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম বিলায়’ এই মর্মান্তিক ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার কারণ ও দায়ীদের সন্ধানে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় এলাকা নীরব ও আতঙ্কিত হয়ে যায়। পুলিশ এই হত্যার সাথে জড়িত সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা