প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ড. ইভারস আইজাবস।শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে জানান, সাক্ষাৎ শেষে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল কার্যালয় ত্যাগ করে।
বৈঠকে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।