প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মুফতী মানসুর আহমদ সাকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন। এ সময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।আপিলে মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুফতী মানসুর আহমদ সাকী সন্তোষ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আপিলে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, আইনানুগ ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে থেকে জনগণের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি তুলে ধরবেন তিনি।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল। পরে কয়েকজন প্রার্থী আপিল করলে নির্বাচন কমিশন তাদের আবেদন শুনানি শেষে সিদ্ধান্ত জানায়। মুফতী মানসুর আহমদ সাকীর প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা